ক্রিপ্টোকারেন্সির প্রকৃত সত্য জানুন B| ধরি, কলা টোকেনের দাম ১ ডলার। কলার টিম, সিইও, ইনভেস্টর সবাই ফাটাফাটি লেভেলের। তাদের মিশন, ভিশন দেখলে মনে হবে কয়েক বছর পরে এটা অনায়াসে ১০ ডলার হিট করে ফেলবে। অনেক ইনভেস্টরস কোটি কোটি ডলারের কলা কিনেছে। খেয়াল করুন, কোটি ডলারের কেনা হয়েছে।
কিছুদিন পর কয়েকজন বিনিয়োগকারী কলা বিক্রি করে দিলো। কারণ কলা ১.৫ ডলার হিট করেছে। পেইড ইনফ্লুয়েন্সাররা বলতে লাগলো কলা নিন। দাম বাড়তেসে। সবাই হুড়মুড় করে কলা কেনে।
কলার দাম ১.৫ থেকে ১.৭ ডলার উঠলো। পোস্টে উল্লেখ না করা কিছু হোয়েল মিলিয়ন ডলারের কলা বিক্রি করে দিলো। সকালে উঠে দেখলেন, বড়সর সেলিং প্রেসার চলছে। কারণ গোটা মার্কেট আনরেস্ট হয়ে গেছে। ততক্ষণ কলার দাম ০.৯৫ তে নেমে গেছে। আপনি তো ১.৭ ডলারে কলা কিনেছেন। মার্কেটের অভিজ্ঞ ট্রেডারগণ (কোর্স সেলার) বলা শুরু করলো, "ব্যাপার না, কয়দিন গেলে আবার উঠে যাবে"। আপনি মিস্টার আপেল সাহেব নিশ্চিন্ত হলেন।
কয়েক সপ্তাহ পরে কলা আবার উপরে উঠলো। ১.৭৫ হলো। আপনি ভাবছেন এতদিন ওয়েট করে এই রেটে সেল করা ঠিক হবে না। আপনি বসে রইলেন। কলা ধপাস করে ১.৫ নেমে গেলো। মার্কেটে বলা শুরু হলো কলা খুব ভালো। DCA করো। তাহলেই প্রফিট। কলা ১.৪ নামে। আপনি আবার কেনেন। ১.৩ যায়, আবার কেনেন। ০.৯ হতেই হাতে থাকা সব টাকা খরচ করে ফতুর হয়ে গেলেন। এখন অপেক্ষার পালা। এক্সে ঢুকে দেখলেন কলার টিমে ঝামেলা হয়েছে, সিইও চলে গেছে। সবাই বলল, ষান্ডা মান্ডা বিদায় হয়েছে তাতে কি? এটা ভালো টোকেন। আরেকজন সিইও এলো।
এক মাস পর কলার দাম ০.৯১ হলো। পরেরদিন ০.৮৯। সেদিন আমেরিকা চায়নাকে বাটাম দিলো। স্টকের দাম কমে গেলো। ক্রিপ্টো ক্রাশ করলো। কলার দর ০.৭০ হয়ে গেলো।
এদিকে টপ লেভেল ট্রেডারগণ কলা নিয়ে তেমন শব্দ করে না। তারা অন্য কয়েনে চলে গেছে। কলা নেমে ০.৪০ এর ঘরে চলে গেলো। মার্কেটে ভালো ফ্লো আসে না। কলা ০.৪০ থেকে ০.৪২ হয়। আপেল সাহেব টেনশনে জুস হয়ে যাচ্ছে।
অন্যদিকে একদল বুকি (ডে ট্রেডার) কলা থেকে প্রতিদিনই প্রফিট তোলে। তারা ২০০ ডলার দিয়ে ০.৪০ রেটে কলা কেনে ৫০০ পিস। ০.৪১ রেটে বিক্রি করে ৫ ডলার প্রফিট তুলে নেয়। এরপর মার্কেট থেকে চলে যায়। ডে ট্রেডাররা ১০-২০ টা কয়েনের লিস্ট করে এবং ঘুরে ফিরে সেসব টোকেনে ট্রেড করে প্রফিট করে। মাস শেষে ১৫০-২০০ বা আরো বেশি ডলার প্রফিট করে। আপনি চাইলে পিন কমেন্ট দেখতে পারেন।
এদিকে মার্কেট বিশাল বুম করে। লিচু, বেদানা, কমলা, আম, জাম, কাঁঠাল কয়েন ২০-৩০% পাম্প করে। অথচ কলা বাড়ে ০.৫৫ রেট। আপেল সাহেবের কিছু ভালো লাগে না। কলার দাম কবে বাড়বে? মার্কেটে বড় রকমের ক্রাশ আসে। লিচু, বেদানারা সবাই অর্ধেক দাম হারিয়ে ফেলে। কলার দাম ০.২৫ নেমে আসে। কলাতে লেনদেন কমতে থাকে। লেনদেন কমে গিয়ে নিভু নিভু হয়ে যায়।
শুরু হয় বুল সিজন। সব কয়েন কমপক্ষে ২ থেকে ৫০০ গুণ পর্যন্ত দাম বাড়ে। হোন্ডা, ক্যাপ, জুতা, বাল্ব টোকেনগুলি কয়েক সেন্ট থেকে কয়েক ডলার বেড়ে যায়। হোন্ডার দাম ০.০৫ থেকে ৫ ডলার হয়ে যায়।
উদয় হয় টপ ট্রেডাররা। তারা পোস্ট করে বিটিসি - ২০১১, ইথারিয়াম- ২০১২, বিএনবি-২০১৫, হোন্ডা - ২০২৫। অথচ হোন্ডার হোল্ডার ছিল ২০-৩০ হাজার বা আরো কম ট্রেডার। এদিকে ৩ গুণ দাম বেড়ে ১.২ উঠে যায় কলা। আপেলের খুশি দেখে কে? যোগ বিয়োগ করে তার টেনেটুনে লাভ উঠে যায়। আর সময় কেটে যায় ২ বছরের বেশি। আপেল এবার খুব কনফিডেন্সের সাথে জুতা, বাল্ব, কিছু টাকার হোন্ডা টোকেন কেনে। টুকটাক লাভ হতে থাকে। আপেল নিজের সেভিংসে হাত দেয়। ৪-৫ লাখ টাকার টোকেন কেনে।
শুরু হয় বিশ্বজুড়ে মন্দা। দাম কমতে থাকে। হোন্ডার দাম দ্রুত কমতে থাকে। আপেল চিল মুডে বসে থাকে। বার্কিং প্রেসিডেন্ট ভুতুমে হামলা করে। তেল সাপ্লাই বন্ধ হয়। স্টক নামতে থাকে। বিনিয়োগকারীরা পালায়। হোন্ডার দাম ১ ডলারের নিচে নামে। কিছু ট্রেডার বলে, লস মেনে সব বেঁচে দেন। এগুলি হাইপে বাড়ে। এখন নেমে যাচ্ছে। কিন্তু আপেল মনে করে, সে বিরাট ট্রেডার হয়ে গেছে। সে বসে থাকে। অ্যাপে ঢুকে দেখে জুতা একদম তলানিতে চলে গেছে। বিভিন্ন এক্সচেঞ্জ এটা ডিলিট করে দিয়েছে। ইতিমধ্যে হোন্ডা চোখ রাঙাচ্ছে। বিক্রি করবে নাকি ধরে রাখবে বুঝতে পারে না।
কয়েক মাস পর... আপেল অ্যাপে ঢুকে মন খারাপ করে বেরিয়ে গেল।
বছরখানেক পর.. হোন্ডার মত আম, জাম, লিচুর অবস্থা ভালো না। টপ এক্সচেঞ্জ কলা ডিলিস্ট করেছে। সে ভাবতে থাকে এত এত ভালো খবর দেখলাম, তারপরও এরকম অবস্থা কেন? লোকে বলে, কলা স্ক্যাম করেছে। কিন্তু এত পটেনশিয়াল নিয়ে কিভাবে বন্ধ হয়? (পরে বলবো কলা সম্পর্কে)
আপেল এখন আর ট্রেডিং করে না। সে ফ্রিল্যান্সিং সংক্রান্ত পোস্ট দেখতে শুরু করেছে— “হুতুম পেঁচা আইটি ইনস্টিটিউট: ৩ মাসে ইনকাম গ্যারান্টি,ভালো করলে ইন্টার্নশিপ।”কোর্স ফি ১০ হাজার টাকা। আপেল সেই কোর্সে ভর্তি হলো। কোর্স শেষ করার পর তাকে শেখানো হলো— নিজের মতো আরেকজন ‘আপেল’ খুঁজে বের করতে। এখন আপেল নতুন আপেল খুঁজতে পোস্ট দেয়— “Cryptocurrency is a scam.”
মোরাল: এভাবেই একের পর এক আপেল ট্রেডিং থেকে ঝরে পড়ে— ট্রেডিং খারাপ বলে না, বরং হাইপের পেছনে দৌড়াতে গিয়ে, শেখার আগে ইনকামের স্বপ্ন দেখে, আর বুঝে ট্রেড না করে অন্যের কথায় বিশ্বাস করার কারণে।
আমার বাপ-দাদার মতো ভুল না করে , আমার নাতি যেন ভবিষ্যতে আমাকে গালি দিতে না পারে শুধুমাত্র এই চিন্তা থেকেই তার ভবিষ্যতের জন্য আমি BTTC কিনে রেখে দিলাম। #USJobsData #WriteToEarnUpgrade
🚀🔥 CRYPTO GIVEAWAY — 2,000 Winners! 🔥🚀 BTC | ETH | BNB | SOL | TON | XRP | DOGE The market is pumping and major coins like Bitcoin, Ethereum, BNB, Solana, TON, XRP & DOGE are all in hype — So I’m celebrating with a BIG Community Giveaway 🎉 ⭐ Rewards ✔️ $1 for 2,000 users ✔️ Sent via Binance Transfer ⭐ How to Join 1️⃣ Follow me 2️⃣ Comment your Binance UID 3️⃣ Repost my next post (very important) Only users who complete ALL steps will be selected ✔️ ⭐ Why This Giveaway? 🔥 Crypto market is heating up 🔥 BTC & major coins are trending 🔥 Perfect time to grow our community ⭐ Join Now Follow ➜ Comment UID ➜ Repost Good luck legends! 🚀💛🔥 #BTCRebound90kNext? #BinanceAlphaAlert
Metaplanet führt ein Darlehen über 130 Millionen USD unter einem Bitcoin-gestützten Kreditrahmen durch.
Schnelle Übersicht Metaplanet führt ein Darlehen über 130 Millionen USD unter einem Bitcoin-gestützten Kreditrahmen durch. Mittel, die für zusätzliche BTC-Akquisitionen, Einkommensgenerierung und mögliche Aktienrückkäufe vorgesehen sind. Der Sicherheitenpuffer sorgt für minimale finanzielle Auswirkungen trotz der Volatilität des Bitcoin-Preises. Metaplanet hat ein Darlehen über 130 Millionen USD gemäß den Bedingungen seines zuvor bekannt gegebenen Kreditrahmenvertrags über 500 Millionen USD abgeschlossen, bestätigte das Unternehmen. Das Darlehen, das durch die Bitcoin-Bestände des Unternehmens gesichert ist, unterstreicht die laufende Strategie von Metaplanet, seine digitalen Vermögenswerte für Wachstum und operationale Flexibilität zu nutzen.
The market is still scared, but Bitcoin keeps moving on its own path. This level has previously acted as a major trend-reversal zone — and we might be seeing the same setup again.
⭐ 100 EMA touch = a silent signal before a big move ⭐ Historically, BTC often bounces strongly after testing this level ⭐ Weak hands are shaken out, while strong hands are accumulating
Those who panic have already exited — those who understand see this as an opportunity.
👉 If BTC flips this level, momentum can explode again; if it rejects, volatility increases.